advertisement
advertisement

রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী

advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আগামীকাল রোববারের প্রস্তাবিত সমাবেশ হচ্ছেই। কিন্তু সেখানে যাওয়ার জন্য বিরোধী নেতাদের মিছিল করতে দেওয়া হবে কি?

প্রশ্নটি উঠেছে, যেহেতু গতকাল শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী হঠাৎই ইনস্টাগ্রাম পোস্টে জানান, ১ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় কনট প্লেস–মিন্টো রোড সংযোগস্থল থেকে মিছিল করে তাঁরা রামলীলা ময়দানে যাবেন।দিল্লি পুলিশের বড় কর্তারা জানিয়েছেন, রামলীলা ময়দানের সমাবেশের জন্য তাঁদের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি তাঁরা দিয়েছেনও। কিন্তু কনট প্লেস ও মিন্টো রোড ক্রসিং থেকে মিছিলের কোনো অনুমতি আয়োজকদের পক্ষ থেকে চাওয়া হয়নি।

ওই ধরনের কোনো মিছিলের পরিকল্পনাও যে তাঁদের আছে, পুলিশকে তা–ও জানানো হয়নি।ফলে অনেক প্রশ্ন উঠে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর