যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ তাঁর দল রিপাবলিকান পার্টি, নাকি বিরোধী ডেমোক্রেটিক পার্টির হাতে থাকবে, তা নির্ধারিত হবে এ নির্বাচনের মধ্য দিয়ে।
ফলে এবারের ভোট শুধু কংগ্রেসের আসন দখলের লড়াই নয়, ট্রাম্পের নেতৃত্ব ও তাঁর প্রশাসনের কর্মকাণ্ডের প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়েরও একটি পরীক্ষা।কয়েক সপ্তাহ ধরে চলছে আগাম ভোট। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের মতো ভোটার উপস্থিতি হলে এবার ১০ কোটির বেশি মানুষ ভোট দিতে পারেন। নির্বাচন ঘিরে দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনাও এখন তুঙ্গে।
ভোটারদের সমর্থন পেতে উভয় দলই নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করছে।১২ অক্টোবর পর্যন্ত নির্বাচনী বিজ্ঞাপনেই ব্যয় হয়েছে রেকর্ড ৩৮০ কোটি ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।