advertisement
advertisement

আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
আফ্রিকার গহিন অরণ্যে এক বাঙালি লড়াকু

সত্যজিৎ রােয়র আঁকা চাঁদের পাহাড় উপন্যােসর প্রচ্ছদ

advertisement

আচ্ছা, পড়াশোনার ফাঁকে তোমাদের কি মনে হয়, ইশ্‌! যদি কোনো পোর্টাল দিয়ে সোজা অন্য কোনো জগতে চলে যাওয়া যেত? আমার তো মনে হয়। ১৯৩৭ সালেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন এক পোর্টাল খুলে দিয়ে গেছেন আমাদের জন্য, যার নাম চাঁদের পাহাড়।আজকাল আমরা ‘ইসেকাই’ (Isekai) বা প্যারালাল ইউনিভার্সের গল্প খুঁজি রোমাঞ্চের নেশায়।

কিন্তু আজ থেকে প্রায় ৯০ বছর আগে এক বাঙালি লেখক স্রেফ কলমের আঁচড়ে আমাদের এমন এক পৃথিবীতে নিয়ে গিয়েছিলেন, যা আধুনিক যুগের যেকোনো ফ্যান্টাসি বা থ্রিলারকে হার মানায়। আজ আমি তোমাদের সেই কালজয়ী ক্ল্যাসিকের কথা বলব, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কিশোরদের মনে জাগিয়ে তুলছে অ্যাডভেঞ্চারের নেশা।গল্পের মূল অংশে যাওয়ার আগে এই ‘পোর্টাল’ তৈরির কারিগর সম্পর্কে একটু বলা দরকার।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর