সোনা
টানা দুই দফা বাড়ার পর আবার দুই দফা কমল সোনার দাম। আজ শনিবার দেশের বাজারে সোনার দাম ভরিতে ৫ হাজার ৪৮১ টাকা কমেছে। নতুন এই দাম আজ শনিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে। আজ দাম কমানোর মধ্য দিয়ে এ নিয়ে টানা চার দিন দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। আজ রুপার দামও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা। এরপর গতকাল শুক্রবার কমানো হয় ১ হাজার ৬৩৩ টাকা। ফলে শুক্র ও শনিবার সোনার দাম কমল ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা; সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ সরকম: ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।