‘সাইকো’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
হ্যালোইন মানেই ভূত আর গা ছমছমে সব গল্প। আতঙ্ক থেকে শুরু করে অতিপ্রাকৃত ঘটনা, সিরিয়াল কিলারের ভয় কিংবা রহস্যময় বাড়ি—সব ধরনের দর্শকের জন্য রয়েছে নানা আয়োজন। হ্যালোইন উপলক্ষে নেটফ্লিক্সে দেখতে পারেন এমন ১০টি ভৌতিক সিনেমার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সিনেমাগুলো দেখে নিতে পারেন ঘরে বসেই। ‘সাইকো’, ১৯৬০ মনস্তাত্ত্বিক হরর সিনেমার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘সাইকো’।
মেরিয়ন ক্রেন নামের এক নারী পালিয়ে যাওয়ার পথে নির্জন একটি মোটেলে আশ্রয় নেন। মোটেলটির মালিক নরম্যান বেটস। প্রথম দেখায় তাঁকে নিরীহ মনে হলেও তাঁর আচরণে ধীরে ধীরে অস্বাভাবিকতা ধরা পড়ে। এরপর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। আলফ্রেড হিচককের নির্মাণ, অপ্রত্যাশিত মোড় ও বিখ্যাত শাওয়ার দৃশ্য সিনেমাটিকে কালজয়ী করেছে। মুক্তির ছয় দশকের বেশি সময় পরও ছবিটি দর্শকদের রোমাঞ্চিত করে।
‘ইভিল ডেড’, ২০১৩ পাঁচ বন্ধু নির্জন একটি কেবিনে বেড়াতে গিয়ে খুঁজে পায় রহস্যময় একটি বই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।