advertisement
advertisement

সব ডাইনি মন্ত্র পড়ে না,‘মডার্ন এরা উইচ’ লুকে তৃণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
সব ডাইনি মন্ত্র পড়ে না,‘মডার্ন এরা উইচ’ লুকে তৃণা

advertisement

ডাইনির লুক রিক্রিয়েট করতে হলে যে মন্ত্র পড়তে হবে,কালো টুপি কিংবা ঝাড়ু হাতে নিতেই হবে, এমন নয়। প্রচলিত ধারণার বাইরে গিয়ে আধুনিক ও গ্ল্যামারাস এক 'মডার্ন এরা উইচ' লুকে ধরা দিয়েছেন টালিউড ফ্যাশনিস্তা অভিনেত্রী তৃণা।হ্যালোউইন মানেই ভৌতিক সাজ, রহস্যময় আবহ আর চেনা ছকের বাইরে গিয়ে নিজেকে উপস্থাপন। তবে সেই সাজে যে ডাইনি হতে হলে কালো টুপি কিংবা ঝাড়ু হাতে নিতেই হবে, এমন নয়।

প্রচলিত ধারণার বাইরে গিয়ে আধুনিক, সাহসী ও গ্ল্যামারাস এক ডাকিনি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী তৃণা।কালো পোশাক, ঢেউখেলানো চুল আর আকর্ষনীয় মেকআপে তাঁর পুরো সাজে তৈরি হয়েছে রহস্যময় এক আবহ।তৃণার এই লুকের মূল আকর্ষণ কালো রঙের ফার ওভারকোট। ঘন লোমশ টেক্সচারের পোশাকটি পুরো শরীরজুড়ে জড়িয়ে আছে, যা সাজে এনেছে নাটকীয়তা। এর সঙ্গে জুটি হয়েছে কালো স্টকিংস। মাথায় চওড়া কালো হেডব্যান্ডও আলাদাভাবে নজড় কাড়ছে ।

খোলা চুলে হালকা অগোছালো ভাব রেখেছেন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর