আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান, অতিরিক্ত এমডি ও এসএমই বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি মো. মাহীযুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক
সন্ধ্যা কিংবা রাতে আপনি সিদ্ধান্ত নিলেন একটা ক্রেডিট কার্ড নেবেন। কিন্তু তখন ব্যাংকিংয়ের সময় শেষ হয়ে গেছে। তবে আপনি ক্রেডিট কার্ড নেওয়ার কাজ শুরু করতে পারবেন।ব্র্যাক ব্যাংকের কল সেন্টার ১৬২২১–এ ফোন করে কার্ড নেওয়ার আগ্রহের বিষয়টি জানাতে হবে। পুরো বিষয়টি ব্যাখ্যা করতে না পারলে পরের দিন সকালে আপনার সঙ্গে ব্যাংকের একজন কর্মকর্তা যোগাযোগ করবেন। আগের মতো শুরু থেকে নিজের নাম–পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না।
আপনি যোগ্য হলে আপনার হাতে কার্ড তুলে দেওয়া বা চাহিদামতো সেবা না দেওয়া পর্যন্ত তাঁকে (ওই কর্মকর্তা) দায়িত্ব পালন করতে হবে।ব্র্যাক ব্যাংকে গ্রাহকের চাহিদামতো ব্যাংকিং সেবা পাওয়ার বিষয়টি চালু হয়েছে। এতে মানুষ আরও ব্যাংকমুখী হবেন বলে আশা করছে ব্যাংকটি। গ্রাহককেন্দ্রিক ও সম্পর্কভিত্তিক ব্যাংকিং সেবার নাম দেওয়া হয়েছে ওমনিচ্যানেল ব্যাংকিং।
এটি বাংলাদেশে প্রথম বলে দাবি করছে ব্যাংকটি।আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।