advertisement
advertisement

রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

সিনেটে টেক্সাস থেকে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ১ নভেম্বর ২০২৬ সাল

advertisement

তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল অঙ্গরাজ্য টেক্সাসে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছেন ডেমোক্র্যাটরা। কিন্তু এবার সেই চিত্র বদলে যেতে পারে, অন্তত ডেমোক্র্যাটরা তেমনটাই আশা করছেন।ডেমোক্র্যাটদের এই আশা দেখাচ্ছেন ৩৭ বছর বয়সী সিনেট প্রার্থী জেমস টালারিকো।

তাঁর হাত ধরে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাসের সিনেট আসন ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।এবারের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেটের একটি আসনে ভোট হবে। আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট।

টেক্সাসে টালারিকোর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেন প্যাক্সটন।ব্রেন্ডান স্টেইনহাউজার, টেক্সাসের রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদডেমোক্র্যাটরা যদি সত্যিই জয়ী হতে পারেন, তাহলে টেক্সাসসহ পুরো যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টিকে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর