advertisement
advertisement

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ লুকে আবেদন কাড়লেন ঋতাভরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ লুকে আবেদন কাড়লেন ঋতাভরী

advertisement

এবারের হ্যালোউইনে নানা রূপে চমকে দিয়েছেন তারকারা। তবে টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’ থেকে অনুপ্রেরণা নিয়ে ধরা দিয়েছেন তিনি। রইল বিস্তারিত।হ্যালোউইনের সাজ মানেই ভূত, ডাইনি কিংবা নানা কাল্পনিক চরিত্রের উপস্থাপন। তবে চেনা ছকের বাইরে গিয়ে এবার ইতিহাসের এক আলোচিত ফ্যাশন মুহূর্তকে বেছে নিয়েছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

প্রয়াত ব্রিটিশ রাজকুমারী প্রিন্সেস ডায়ানার আইকনিক ‘রিভেঞ্জ ড্রেস’ পরে হ্যালোউইনের সাজে হাজির হয়েছেন তিনি। পোশাক, সাজসজ্জা ও ব্যাকগ্রাউন্ড —সব মিলিয়ে ঋতাভরীর এই আয়োজন যেন ফিরিয়ে এনেছে নব্বইয়ের দশকের সেই আলোচিত রাত।১৯৯৪ সালের ২৯ জুন। লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি অনুষ্ঠানে কালো অফ-শোল্ডার গাউনে হাজির হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা।

একই রাতে প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার স্বামী তৎকালীন প্রিন্স চার্লস তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর