কানাডার কয়েকটি প্রদেশে বছরে দুইবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া ও পিছিয়ে দেওয়ার প্রচলিত নিয়ম বন্ধ হতে যাচ্ছে ১ নভেম্বর ২০২৬ থেকে।
তবে স্থায়ীভাবে ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি) চালু রাখার এই সিদ্ধান্ত মানুষের স্বাস্থ্যের জন্য কতটা উপযোগী, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঘুম ও জৈবিক ঘড়ি নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞরা।নতুন নিয়মের আওতায় যে প্রদেশ ও অঞ্চলগুলো আর সময় পরিবর্তন করবে না, সেগুলোর মধ্যে রয়েছে—ব্রিটিশ কলাম্বিয়া (অধিকাংশ এলাকা), আলবার্টা, ম্যানিটোবা, নর্থওয়েস্ট টেরিটরিজ।
এ ছাড়া ইউকন ২০২০ সাল থেকে এবং সাসকাচুয়ানের অধিকাংশ এলাকা দীর্ঘদিন ধরে সময় পরিবর্তনের নিয়ম অনুসরণ করে না।অন্যদিকে অন্টারিও, কুইবেক ও আটলান্টিক প্রদেশের অধিকাংশ এলাকায় আগের নিয়ম বহাল রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।