advertisement
advertisement

যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

প্রথম আলো কোলাজ

advertisement

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুপক্ষ ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে।

লন্ডনের ‘শত্রুতাপূর্ণ’ কর্মকাণ্ডের জবাব হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।আজ রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ২০২৬ সালের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট’ আইনের আওতায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করবে যুক্তরাজ্যপররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, গত এক বছরে যুক্তরাজ্যের কর্মকাণ্ডের জবাবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সঙ্গে মন্ত্রণালয় থেকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।যুক্তরাজ্যের রয়্যাল নেভির রিভার শ্রেণির দুটি অফশোর টহল জাহাজ এইচএমএস মার্সি (পি২৮৩) ও এইচএমএস সেভার্ন (পি২৮২)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর