advertisement
advertisement

কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
কেমব্রিজের কুয়াশায় ক্রিস্টোফার রাউন্ডের ছায়া: প্রেম, ঈর্ষা ও এক অশান্ত আত্মার গল্প

কেমব্রিজের কিংস কলেজ

advertisement

ভূত নিয়ে কৌতূহল কেবল আমাদের নয়, পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে থেকে গেছে প্রজন্ম থেকে প্রজন্মে। আজকের এআইয়ের যুগে এসেও এর ব্যতিক্রম হয়নি; বরং ভূত এখন উদ্‌যাপনের বিষয়। তবে ক্রিস্টোফার রাউন্ডের মতো এমন কাহিনি আছে ইংল্যান্ডের নানা জায়গায়।ইংল্যান্ডের হাজার বছরের ইতিহাসের আনাচকানাচে ছড়িয়ে আছে অসংখ্য ভৌতিক উপকথা।

প্রায় প্রতিটি শহরেই রয়েছে এমন কিছু প্রাচীন গির্জা, প্রশাসনিক ভবন, দুর্গ কিংবা রেলস্টেশন, যেগুলো ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে অদ্ভুত সব ভূতের গল্প। কোথাও পরিত্যক্ত কোনো রেলস্টেশনের প্ল্যাটফর্মে মধ্যরাতে শোনা যায় অদৃশ্য কারও পায়ের শব্দ, কোথাও আবার শতাব্দীপ্রাচীন কোনো গির্জার ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে থাকে অশরীরী উপস্থিতির গল্প।কেমব্রিজের কিংস কলেজযুক্তরাজ্যে বর্তমানে আমার বসবাস কেমব্রিজ শহরে।

হাজার বছরের বেশি সময়ের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই শহর একদিকে যেমন জ্ঞানচর্চা, দর্শন ও বিজ্ঞানের তীর্থস্থান; অন্যদিকে এর প্রাচীন অলিগলি, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কলেজ, নিস্তব্ধ বাগান আর পাথরের দেয়ালঘেরা পথের পরতে পরতে জমে আছে নানা গল্পকাহিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর