মাদারীপুরের শিবচরে জামায়াত থেকে অব্যাহতি পাওয়া এক নেতার বসতঘর ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে
মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ব্যানার হাতে তাঁর শাস্তির দাবি জানানো হয়।তাইজুল ইসলাম উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতের আমির ছিলেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন।
গত ২৫ অক্টোবর তাইজুলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।স্থানীয় লোকজনের অভিযোগ, কবিরাজি চিকিৎসার কথা বলে নারীদের বাড়িতে নিয়ে গিয়ে তাঁদের যৌন নিপীড়ন করতেন তাইজুল। ২৫ অক্টোবর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে হাতেনাতে আটক করেন।
পরদিন ২৬ অক্টোবর সন্ধ্যায় ১২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তাইজুল তাঁকে পানির সঙ্গে কিছু খাইয়ে অচেতন করে রাখতেন এবং পরে খারাপ কাজ করতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।