advertisement
advertisement

প্রকৃতির মায়ার কাছেই ফিরছে রুগ্‌ণ পৃথিবী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
প্রকৃতির মায়ার কাছেই ফিরছে রুগ্‌ণ পৃথিবী

আর্মেনিয়ায় অনুষ্ঠিত কপ-১৭ সম্মেলনে ২০৩০ সালের মধ্যে প্রকৃতির ধ্বংস বন্ধ ও জীববৈচিত্র্যের পুনরুদ্ধারে বৈশ্বিক অঙ্গীকার নতুন করে জোরদারের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী প্রচেষ্টা পিছিয়ে পড়ায় সম্মেলনে এ অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। ছবি: এএফপি

advertisement

‘প্রকৃতির জন্য তৎপরতা’ প্রতিপাদ্য সামনে রেখে আর্মেনিয়ায় অনুষ্ঠিত হলো প্রাণবৈচিত্র্য সম্মেলন। ওই সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থেকে লেখা। আর্মেনিয়ায় চারটি ঋতু—গ্রীষ্ম, হেমন্ত, শীত ও বসন্ত। এখন হেমন্ত। বিকেল হতেই শীত নামে, থাকে সকাল অবধি। রাজধানী ইয়েরেভানের খোরেনাৎসি এলাকায় মামান আন্না পরিবারের বাসায় আছি। আর্মেনিয়ার ইতিহাসের জনক হিসেবে খ্যাত ইতিহাসবিদ মুভসেস খোরেনাৎসির নামে এলাকাটির নাম হয়েছে।

আন্না পরিবারের দোতলা কাঠের ঘরে গলগল করে ঢুকে পড়ে হেমন্তের শীত। হুরাজদান নদীর অবিরল বাজনা ‘কলকল’ শব্দটির স্মৃতি জাগিয়ে দেয়। খোরেনাৎসি থেকে রিপাবলিক স্কয়ার হয়ে প্রাণবৈচিত্র্য সম্মেলনে যাওয়ার পথে ওক, বিচ, ম্যাপল, বাজ ও বুনো বাদামের পাতা ঝরা দেখি। প্রবীণ নারী-পুরুষেরা লম্বা ডাঁটির ঝাড়ু দিয়ে পাতা ঝাড়ু দেন।আর্মেনিয়ার ঝরা পাতা আমাকে বাংলাদেশের মধুপুর শালবনে উড়িয়ে নিয়ে যায়।

২০০৬ সালের ২১ আগস্ট মান্দি নারীরা ঝরা শালপাতা কুড়াচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর