advertisement
advertisement

আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির

ইসরায়েলে ভোটের আগে রাজধানীর তেল আবিবে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ফিলিস্তিনি আইনপ্রণেতা আহমদ তিবি। ৫ অক্টোবর ২০২৬

advertisement

ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে ‘রাজনৈতিক সাহস’ দেখানোর আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি ইসরায়েলি আইনপ্রণেতা আহমদ তিবি। তিনি ইয়াশার দলের নেতা আইজেনকটকে আরব দলগুলোর সঙ্গে কাজ করারও কথা বলেছেন। গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিবি বলেন, ‘আমি আশা করি, আইজেনকট যথেষ্ট সাহস দেখিয়ে এগিয়ে যাবেন এবং একটি সংখ্যালঘু সরকার গঠন করবেন।

এর মধ্য দিয়ে অবিলম্বে নেতানিয়াহুর সরকারের অবসান ঘটবে।’ তাআল (আরব মুভমেন্ট ফর রিনিউয়াল) পার্টির প্রতিষ্ঠাতা তিবি আরও বলেন, এবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা না করার আর কোনো গণতান্ত্রিক যুক্তি নেই।ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবিতিবির দল ‘জয়েন্ট লিস্ট’–এর অংশ। এই জয়েন্ট লিস্টে ফিলিস্তিনি ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরও দুটি দল রয়েছে।

সেগুলো হলো—হাদাশ ও বালাদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর