advertisement
advertisement

সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে

ককরোচ জনতা পার্টির প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়ে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। ১০ অক্টোবর ২০২৬, মুম্বাই

advertisement

ককরোচ জনতা পার্টির (সিজেপি) জ্ঞানেশ কুমারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে মুম্বাই হাইকোর্টের কড়া কড়া মন্তব্য শুনতে হলো অভিনেতা ইমরান খানকে। প্রধান বিচারপতি এমসি ত্রিপাঠি ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চ আজ সোমবার তাঁকে বলেন, ‘বহু বছর ভারতে বসবাস করলেও আপনি মার্কিন নাগরিক।

ভারতীয় কোনো নাগরিক আমেরিকায় সরকারবিরোধী আন্দোলনে যোগ দিলে পরের ফ্লাইটেই তাঁকে ভারতে পাঠিয়ে দিত।’ তীব্র ভর্ৎসনা সত্ত্বেও মুম্বাই হাইকোর্ট জানান, এ দেশে থাকার বিষয়ে অভিনেতাকে লিখিত বন্ড বা মুচলেকা জমা দিতে হবে। ইমরান খানের আইনজীবী তা দিতে রাজি হয়েছেন। তাঁকে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে। জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে ইমরান খানের ভারত ত্যাগের আদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

তাঁকে মনে করিয়ে দেওয়া হয়, যতই তিনি এ দেশে থাকুন, তিনি আদতে মার্কিন নাগরিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর