advertisement
advertisement

কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ, প্রিমিয়ারে নতুন তিন পরিচালক

advertisement

বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া অবশেষে পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তাঁরা পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগের পর আজ মঙ্গলবার মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একই দিন প্রিমিয়ার ব্যাংকে আরও তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহমানকে চেয়ারম্যান এবং সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মহসিন মিয়াকে নির্বাহী কমিটির চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের গত বছরের এক পরিদর্শনে সুদ মওকুফসহ বিভিন্ন অনিয়মে এই দুজনের সম্পৃক্ততা উঠে এলে তাঁদের অপসারণের সুপারিশ করে পরিদর্শক দল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর