advertisement
advertisement

ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা

advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন। ওহাইও ও মিশিগানে দেওয়া বক্তৃতায় তিনি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন। অথচ প্রেসিডেন্ট থাকাকালে ওবামা নিজেও প্রায় একই ধরনের নীতি অনুসরণ করেছিলেন।গত সপ্তাহে প্রকাশিত হার্ভার্ড ইয়ুথ পোলের জরিপে দেখা গেছে, নিবন্ধিত তরুণ ভোটারদের দুই-তৃতীয়াংশ কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির কর্মকাণ্ডে অসন্তুষ্ট।

তরুণ ডেমোক্র্যাটদেরও প্রায় দুই-তৃতীয়াংশ চান, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়া বন্ধ হোক। তা সত্ত্বেও ডেমোক্র্যাট ও প্রগতিশীল রাজনীতিকেরা নির্বাচনী প্রচারে ওবামাকে ব্যবহার করছেন। অথচ তাঁর নিজের শাসনামলের রেকর্ডও যথেষ্ট বিতর্কিত।ওবামাকে বলা হতো ‘ডিপোর্টার-ইন-চিফ’, অর্থাৎ অভিবাসীদের সর্বাধিক বহিষ্কারকারী প্রেসিডেন্ট।

তাঁর আমলে ৩০ লাখের বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল।ক্ষমতা গ্রহণের আগে ওবামা বলেছিলেন, অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকানো উচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর