advertisement
advertisement

এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন

স্টলে রাখা বড় বিলবোর্ডের কিউআর কোড–এ চাকরিপ্রার্থীরা মুঠোফোনে কোড স্ক্যান করে অনলাইনে সিভি জমা দিতে পারছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, ১ নভেম্বর ২০২৬

advertisement

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ। আর উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এ হার ২৫ শতাংশ বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এমন পরিস্থিতিতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে রাজধানীতে আয়োজন করা হলো চাকরির মেলা। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে ৫৫টি প্রতিষ্ঠান।

মেলার আয়োজকদের হিসাবে, আজ বেলা তিনটা পর্যন্ত নিবন্ধন করেছেন অন্তত ৩৫ হাজার চাকরিপ্রার্থী।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার এ মেলার আয়োজন করা হয়। সকালে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ২৭২টি পদের বিপরীতে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়ার সুযোগ দিয়েছে।মেলার সমন্বয়ক ও অনলাইন চাকরির পোর্টাল বিডিজবসের প্রোগ্রাম হেড মোহাম্মদ আলী ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘চাকরিপ্রার্থীরা মেলায় সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর