advertisement
advertisement

কুমিল্লা বোর্ডের সমান জিপিএ-৫ পেয়েছে ঢাকার এই কলেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কুমিল্লা বোর্ডের সমান জিপিএ-৫ পেয়েছে ঢাকার এই কলেজ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষকদের সঙ্গে এইচএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীরা

advertisement

এবার এইচএসসি পরীক্ষায় ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পাসের হার কমেছে। উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। আর রাজধানীর একটি কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১১ জন; অর্থাৎ পুরো কুমিল্লা বোর্ডের চেয়ে মাত্র ২ জন কম জিপিএ-৫ পেয়েছেন ঢাকার এই কলেজের শিক্ষার্থীরা।

এই ফল করেছে রাজধানীর যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে অসুস্থতা ও বিভিন্ন কারণে চারজন সব পরীক্ষায় অংশ নিতে পারেননি। এ হিসাবে কলেজটির পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪২ শতাংশ শিক্ষার্থী।এমন ফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার কলেজে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসে উৎসবের আমেজ।

ভালো ফল করা শিক্ষার্থীদের কেউ ছবি তুলছেন, কেউ অভিভাবকদের নিয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর