সিলেট বন্ধুসভার পাঠের আসর
শিক্ষকতা মানে শিক্ষার্থীর মনোজগতের গভীরে পরিভ্রমণ। আর শেখা ও জানার আকাঙ্ক্ষাই একজন শিক্ষককে পরিণত করে একজন চিরন্তন শিক্ষার্থী হিসেবে। শিক্ষক প্রণবকান্তি দেব তাঁর আত্মকথামূলক রচনা ‘জানা পথে অজানা প্রান্তরে’ নিজেকে শিক্ষক ও শিক্ষার্থী উভয় রূপেই রূপায়িত করেছেন।গত ৩০ অক্টোবর প্রণবকান্তি দেব রচিত ‘জানা পথে অজানা প্রান্তরে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা।
প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।প্রণবকান্তি দেব সিলেটের একজন শিক্ষানুরাগী ও সংস্কৃতিসচেতন মানুষ। তিনি বর্তমানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
তিনি দেশে–বিদেশে ইংরেজি–বিষয়ক নানা গবেষণার জন্য নিজে সম্মানিত হয়েছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।২০২৬ সালে প্রকাশিত প্রণবকান্তি দেবের গ্রন্থ ‘জানা পথে অজানা প্রান্তরে’ লেখকের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ ও বিশ্বভ্রমণের অভিজ্ঞতার আলোকে রচিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।