advertisement
advertisement

‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে এসআরবির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থী। রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে

advertisement

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা আত্মসমর্পণ করেন। এসআরবি-১২ জানায়, আত্মসমর্পণ করা ব্যক্তিদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন ও সিরাজগঞ্জের সাতজন আছেন।

তাঁদের কেউ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার সর্বহারা পার্টির, কেউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির, কেউ–বা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। নাম ভিন্ন হলেও তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ভুল বুঝে যারা চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছিলেন, তাঁরা নিজেদের ভুল উপলব্ধি করে আত্মসমর্পণ করছেন।

তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর