advertisement
advertisement

প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
প্রবেশপত্র জালিয়াতির দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা পিএসসির

advertisement

প্রবেশপত্র জালিয়াতি করার দায়ে ৪৪তম বিসিএসের এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিনি পিএসসির আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশ প্রবেশপত্র পরিবর্তন বা টেম্পারিং করেছেন।

এই অপরাধে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪-এর ১৬(১) ধারা অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণা করা হলো।অভিযুক্ত প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৬০০২৬৫৮। পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ভবিষ্যতে কমিশনের অনুষ্ঠেয় পরবর্তী কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।এক দিনে চাকরি মেলায় ৩৫ হাজার নিবন্ধন, চাকরি পাবেন কতজন

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর