সার্বিয়ার শিক্ষার্থীদের উল্লাস
চূড়ান্ত বিজয় ঘোষণা করার সময় এখনো আসেনি, তবে ভিক্টর অরবান, আলেকসান্দার ভুচিচ এবং ফ্লাভিও বলসোনারোর সাম্প্রতিক নির্বাচনী পরাজয় আমাকে ভাবতে বাধ্য করছে: ২০২৬ সালে কি তবে গণতন্ত্র ঘুরে দাঁড়িয়েছে?এমনকি ইসরায়েলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং সেখানে আরব দলগুলোর অভূতপূর্ব উত্থান দেখা গেছে।
যদিও বিরোধীরা এখনো সরকার গঠন করতে সক্ষম না–ও হতে পারে, কিন্তু তাদের পার্লামেন্টারি ব্লকটি এখন আয়তনে বড়।এই পরিবর্তনের সূচনা ঘটেছিল গত এপ্রিলে হাঙ্গেরির এক বিস্ময়কর নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। সব পূর্বাভাস ভুল প্রমাণ করে ইইউর সবচেয়ে শক্তভাবে গেড়ে বসা স্বৈরাচারী শাসক অরবানকে পরাজিত করেন তাঁর প্রতিদ্বন্দ্বী পিটার মাজিয়ার।
দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকাকালে অরবান তাঁর কর্তৃত্ববাদী শাসনকে সুসংহত ও স্থায়ী করতে সম্ভাব্য সবকিছুই করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।