শিশু ধর্ষণ
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গুরুতর আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনায় বিপ্লব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টাঙ্গাইল শহরের কলেজপাড়া পার্ক বাজার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরে একটি ভবনে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন বিপ্লব।
পরে শিশুকে মারধরও করেন। এতে সে গুরুতর আহত হয়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতে বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচএম মাহবুব রেজওয়ান বলেন, ঘটনার পর থেকেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিলেন। পুলিশের সোর্স প্রথমে আসামিকে শনাক্ত করে আটক করেন।
এ সময় বিপ্লব হাত কামড়ে পালানোর চেষ্টা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।