advertisement
advertisement

ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণ শক্তিশালি করেছে দক্ষিণ আফ্রিকা

advertisement

টনি ডি জর্জি ও আনরিখ নর্কিয়াকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডি জর্জি। ডেভিড বেডিংহামকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ডি জর্জিকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শনিবার শেষ হওয়া কেপটাউন টেস্টের প্রোটিয়া স্কোয়াড থেকে বেডিংহামসহ বাদ পড়েছেন চারজন—ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েৎজি, কাইল ভেরেইনা, সেনরুয়ান মুতুসামি।অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টে চোট পাওয়া পেসার নর্কিয়া এক ম্যাচ পর ফিরলেন দক্ষিণ আফ্রিকা দলে। সব মিলিয়ে দলে ছয় পেসার—কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ, ডেন প্যাটারসন ও নর্কিয়া।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় ফেরানো হয়নি আরেক পেসার লুঙ্গি এনগিডিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর