advertisement
advertisement

শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড

সিরিজের শেষ দুটি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড

advertisement

শুরুটা করেছিলেন অ্যাডাম মিলনে। বল হাতে এই পেসারের তোপে দিশেহারা ভারতের ব্যাটসম্যানরা। রান আটকে রাখার পাশাপাশি তুলে নেন ৪ উইকেট। রান তাড়ায় ব্যর্থতার বৃত্ত ভেঙে জ্বলে ওঠেন টিম সাইফার্ট। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত থামতে হয় তাঁকে। তবে গ্লেন ফিলিপসের আরেকটি ঝোড়ো ইনিংসে জয় পেতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের।হ্যামিল্টনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের ১৯১ রান ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নেয় ভারত। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।সিরিজজুড়ে দাপট দেখানো ভারতীয় ব্যাটসম্যানদের আজ আটকে রাখেন মিলনে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়া এই পেসার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দুটি করে উইকেট পেয়েছেন নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।আগের তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি সাইফার্ট।

আজ সেই ব্যর্থতার জবাব দিয়েছেন ৫০ বলে ৯৩ রান করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর