advertisement
advertisement

তিনদিনের মুদ্রা প্রদর্শনী: প্রাচীন লিডিয়া থেকে বাংলাদেশ, মুদ্রায় ধরা বিশ্ব ইতিহাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
তিনদিনের মুদ্রা প্রদর্শনী: প্রাচীন লিডিয়া থেকে বাংলাদেশ, মুদ্রায় ধরা বিশ্ব ইতিহাস

এই অঞ্চলের মুদ্রা

advertisement

প্রাচীন লিডিয়া থেকে স্বাধীন বাংলাদেশ—মুদ্রা ও নোটের ইতিহাস, নকশা আর সভ্যতার গল্প নিয়ে ঢাকার মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির ষষ্ঠ মুদ্রা প্রদর্শনী ২০২৬। এখানে প্রদর্শিত হয়েছে ৪৩ জন সংগ্রাহকের ৬১টি বিষয়ভিত্তিক সংগ্রহ।একটি ছোট্ট মুদ্রা হাতে নিলে চোখে পড়ে তাতে খোদাই করা কোনো শাসকের মুখচ্ছবি, প্রতীক কিংবা সাল।

কিন্তু সেই মুদ্রার পেছনে লুকিয়ে থাকতে পারে একটি সাম্রাজ্যের উত্থান-পতন, হারিয়ে যাওয়া কোনো জনপদের পরিচয়, বাণিজ্যের বিস্তার কিংবা একটি সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই অঞ্চলের মুদ্রাবিশ্বের বিভিন্ন সভ্যতায় মুদ্রার উদ্ভব, বিনিময়ব্যবস্থার পরিবর্তন এবং মুদ্রার নকশা ও ব্যবহারের বিবর্তন নিয়ে গবেষণা ও সংগ্রহের চর্চাই নিউমিসম্যাটিক বা মুদ্রাতত্ত্ব।

এর পরিধি শুধু মুদ্রা সংগ্রহে সীমাবদ্ধ নয়; কাগুজে নোট, পদক, স্মারক মুদ্রা এবং অর্থ বিনিময়ের সঙ্গে সম্পর্কিত নানা নিদর্শনও এর অন্তর্ভুক্ত।এই বৈশ্বিক ইতিহাসের নানা অধ্যায় এক ছাদের নিচে তুলে ধরেছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির ষষ্ঠ মুদ্রা প্রদর্শনী ২০২৬।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর