advertisement
advertisement

এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন

তামযীদ তাহসিন

advertisement

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তামযীদ তাহসিন। পরীক্ষার ফলাফল অনুযায়ী, তিনি মোট ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন। তামযীদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসচি পাস করেছেন। তিনি রেজাউল করিম ও শামছুন্নাহার বেগম দম্পতির ছেলে। তাঁদের বাড়ি গাইবান্ধায়।

তবে বাবার কর্মসূত্রে চুয়েট ক্যাম্পাসেই থাকেন তামযীদ।নিজের ফলের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামযীদ বলেন, ‘সর্বোচ্চ নম্বর পেয়ে বেশ ভালো লাগছে।’ পরীক্ষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম অনুসরণ করেছেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষায় উত্তর লেখার ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করেছি। যে প্রশ্নগুলোর উত্তর ভালো পারি, সেগুলোই আগে লিখেছি।

পরে অপেক্ষাকৃত কঠিনগুলোর উত্তর দিতাম।’পরীক্ষার প্রস্তুতির বিষয়ে তামযীদ বলেন, ‘কত ঘণ্টা পড়ব, সে বিষয়ে কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর