সাজেক
সাজেকের পর্যটন সড়কে টানা ১০ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আজ রোববার এক দিনের জন্য শিথিলের ঘোষণা দেওয়া হলেও চলছে না কোনো যানবাহন। পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সাজেক সড়ক এক দিনের জন্য খুলে না দিয়ে স্থায়ীভাবে খুলে দেওয়ার দাবিতে তাঁরা ধর্মঘট পালন করেছেন।সাজেকে গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দফায় ২২ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি চলে আসছিল।
সাধারণ মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদা ও ভোগান্তির কথা বিবেচনা করে আজ এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দেয় সংগঠন দুটি। গত শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।খাগড়াছড়ির দীঘিনালা বাসস্টেশনের লাইনম্যান স্বপন চাকমা প্রথম আলোকে জানান, ‘পরিবহন খাতের সবাই মিলে খাগড়াছড়ি থেকে দীঘিনালা এবং দীঘিনালা থেকে মারিশ্যা ও সাজেক সড়কে ধর্মঘট ডেকেছেন।
এক দিনের জন্য সাজেক খুলে না দিয়ে স্থায়ীভাবে খুলে দেওয়ার দাবিতেই মূলত এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।’একই কথা জানান বাঘাইহাট-সাজেক রুটের লাইনম্যান মো. জসিম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।