advertisement
advertisement

বায়ুদূষণে ত্বক ও চুলের ক্ষতি: ব্রণ, অকালবার্ধক্য থেকে চুল পড়া, সুরক্ষায় মানুন ১০টি পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
বায়ুদূষণে ত্বক ও চুলের ক্ষতি: ব্রণ, অকালবার্ধক্য থেকে চুল পড়া, সুরক্ষায় মানুন ১০টি পরামর্শ

advertisement

ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও নানা উৎসের দূষণ এখন দৈনন্দিন জীবনের অংশ। বায়ুদূষণের প্রভাব শুধু শ্বাসপ্রশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, ত্বক ও চুলের ওপরও পড়তে পারে এর নেতিবাচক প্রভাব।বায়ুদূষণের প্রভাবে বাড়তে পারে ব্রণ, ত্বকের রুক্ষতা, চুলকানি, অস্বস্তি এবং চুলের ভেঙে যাওয়ার সমস্যা। দীর্ঘদিন দূষিত পরিবেশে থাকলে ত্বকে অকালবার্ধক্যের লক্ষণও দেখা দিতে পারে।

তাই দূষণের দিনে ত্বক ও চুলের যত্নে একটু বাড়তি সতর্কতা জরুরি।বায়ুদূষণে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক ও চুলবাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা, ধোঁয়া ও বিভিন্ন দূষক ত্বকের ওপর জমে যেতে পারে। এগুলো ত্বকের ছিদ্রে জমে অস্বস্তি তৈরি করতে পারে এবং কারও কারও ক্ষেত্রে ব্রণ বা র্যাশের সমস্যা বাড়িয়ে দিতে পারে। দূষণের কারণে ত্বক হয়ে উঠতে পারে নিস্তেজ, রুক্ষ ও শুষ্ক।দূষিত বাতাসে থাকা কিছু উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে।

এর প্রভাবে ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর