advertisement
advertisement

কক্সবাজারে ৫ কোটি টাকার শুঁটকি নিয়ে কেন বিপাকে বিক্রেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
কক্সবাজারে ৫ কোটি টাকার শুঁটকি নিয়ে কেন বিপাকে বিক্রেতারা

কক্সবাজারের নাজিরারটেক বাজারে দোকানে বিক্রির জন্য রাখা শুঁটকি। গত বুধবার দুপুরে

advertisement

কক্সবাজারের নাজিরারটেকের শুঁটকির বাজারে দোকান আছে অন্তত ৪৫টি। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছুরি, লইট্যা, মাইট্যা, পোপা, সুরমাসহ নানা প্রজাতির শুঁটকি। ব্যবসায়ীদের হিসাবে, বাজারে এখন কমপক্ষে পাঁচ কোটি টাকার শুঁটকি মজুত রয়েছে। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। যে দোকানে আগে দিনে ৫০ হাজার টাকার শুঁটকি বিক্রি হতো, সেখানে এখন বিক্রি নেমেছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়।

বিক্রি কমে যাওয়ায় ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করা অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছেন। গত বুধবার দুপুরে নাজিরারটেকের শুঁটকির বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। ক্রেতা না থাকায় দোকানের কর্মচারীরা অলস সময় পার করছিলেন। কেউ বসে ছিলেন, কেউ গান শুনছিলেন। ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরাই তাঁদের শুঁটকির অন্যতম প্রধান ক্রেতা।

কিন্তু নাজিরারটেকে যাওয়ার সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা সেখানে যেতে আগ্রহী হচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর