advertisement
advertisement

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কূপে মুখে আগুন জ্বালানোর মধ্য দিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে বাপেক্স। আজ দুপুরে

advertisement

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে খনন শেষে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) পরীক্ষায় গ্যাসের প্রবাহ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।বাপেক্সের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক নতুন কূপে গ্যাস পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ৩ হাজার ২৯০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে।

এর মধ্যে ২ হাজার ৫৫১ থেকে ২ হাজার ৫৫৭ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, দুপুর ১২টার পর পরীক্ষামূলকভাবে কূপে আগুন জ্বালিয়ে ডিএসটি পরীক্ষা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর