advertisement
advertisement

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বর

advertisement

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।গত রোববার স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর মধ্য দিয়ে ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রতি সোমবার ওই স্কুলে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। লোকজন সেখানে পৌঁছানোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে।

পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়।রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর