advertisement
advertisement

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা

advertisement

নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে। দুই ব্যাচে মোট ১২ জনকে এ ইন্টার্নশিপ দেওয়া হবে। তিন মাস মেয়াদি এ ইন্টার্নশিপে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ শেষে সনদ দেওয়া হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ এবং এপ্রিল থেকে জুন, এই দুই মেয়াদে ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিটি ব্যাচে ছয়জন করে মোট ১২ জন ইন্টার্ন নেওয়া হবে।চাকরির অভিজ্ঞতা নেই, সিভিতে তুলে ধরুন বিশ্ববিদ্যালয়ের যে যে কাজআবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন।

ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে রয়েছে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিকস, হাইড্রোলজি, পরিবেশ প্রকৌশল, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, রসায়ন, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন।ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশিআবেদনের নিয়ম নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।আবেদন ফরমের লিংক: আবেদনের শেষ তারিখ২৬ নভেম্বর ২০২৬বিস্তারিত দেখুন https://rri.gov.bd/pages/notices/internship-notice-ozlo16-6ae836895703c40cec858d4f...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর