advertisement
advertisement

যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
যুগের সঙ্গে তাল মেলানো, নাকি অন্ধকারের পথে এগিয়ে যাওয়া?

advertisement

যুগের পরিবর্তন মানে শুধু সময়ের পরিবর্তন নয়; বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন ও সমৃদ্ধ করার নামই হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা নিজেদের কোন পথে পরিচালিত করছি?সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাদীক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক মূল্যবোধ ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক।

এই পরিবর্তনের ইতিবাচক দিকগুলো গ্রহণ করে নিজেকে একজন শিক্ষিত, মার্জিত, দায়িত্বশীল ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। কিন্তু এর বিপরীত চিত্রও রয়েছে। অপসংস্কৃতির বেড়াজালে আটকে পড়ে, অসৎসঙ্গে মিশে কিংবা অপরাধপ্রবণতার দিকে ধাবিত হয়ে কেউ কেউ নিজের জীবনকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে, যুগের সঙ্গে তাল মেলানোর নামে আমরা কোন পথটি বেছে নেব?বিশেষ করে আমাদের সন্তানেরা যেন সময়ের পরিবর্তনের সঙ্গে ইতিবাচকভাবে নিজেদের গড়ে তুলতে পারে, সে ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর