advertisement
advertisement

লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১:১৯ অপরাহ্ণ
লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

এক ছাত্রীর মৃত্যুর পর মহাসড়ক অবরোধ করেন আইআইইউসির শিক্ষার্থীরা। আজ দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে

advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া একটি মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ছাত্রীসহ তিনজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় প্রায় ১০ কিলোমিটার যানজট।

দুপুর ১২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত ছিল।নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর