advertisement
advertisement

এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
এআইতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ

এআই

advertisement

জেনারেটিভ এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) কাছ থেকে কাঙ্ক্ষিত ও নির্ভুল ফলাফল পেতে সঠিক নির্দেশনা দেওয়ার কৌশলকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এআই মডেলকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া, ছবি তৈরি করা, কোড লেখা কিংবা নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার নির্দেশনা তৈরির প্রক্রিয়াই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। জেনারেটিভ এআইয়ের তৈরি ফলাফলের মান অনেকাংশে নির্ভর করে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনার ওপর।

প্রম্পট যত স্পষ্ট, সুনির্দিষ্ট ও তথ্যসমৃদ্ধ হবে, এআইয়ের কাছ থেকে তত ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে প্রথমবার নির্দেশনা দিয়েই সব সময় প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না। এ জন্য প্রম্পটের ভাষা, কাঠামো ও প্রয়োজনীয় তথ্য বারবার পরিমার্জন করতে হয়।এআই মডেলকে কার্যকর নির্দেশনা দিতে হলে কাজের ধরন, প্রয়োজনীয় তথ্য এবং প্রত্যাশিত ফলাফল স্পষ্টভাবে উল্লেখ করা জরুরি।

ছবি তৈরি, সফটওয়্যারের কোড লেখা, তথ্যের সারসংক্ষেপ তৈরি কিংবা নিবন্ধ রচনার মতো বিভিন্ন কাজে সঠিক নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর