advertisement
advertisement

দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট

এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ

advertisement

মাঠ প্রস্তুত, দলগুলোও আসতে শুরু করেছে। আর মাত্র দুই দিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ান ফুটবলে সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু টুর্নামেন্ট ঘিরে যে উৎসবের আমেজ থাকার কথা, তার দেখা নেই। চড়া দামের টিকিট আর আয়োজকদের সমন্বয়হীনতায় সাফ শুরুর আগেই ভাটা পড়েছে আয়োজনের জৌলুশে। আজ দুপুর পর্যন্ত উদ্বোধনী দিনের সাধারণ গ্যালারির প্রায় ৭৫ শতাংশ টিকিটই অবিক্রীত।

অথচ উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।জাতীয় স্টেডিয়ামের মোট আসনসংখ্যা প্রায় ২২ হাজার। সাধারণ গ্যালারির আসন ১৮ হাজার ৩০০। টিকিট বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত অবিক্রীত রয়েছে উদ্বোধনী দিনের ১৩ হাজার ৭৩৬টি টিকিট।আগামী বৃহস্পতিবার উদ্বোধনী দিনে মাঠে নামবে চার দল। বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রাত আটটায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

একই দিনে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকলেও টিকিট কাটায় দর্শকের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর