advertisement
advertisement

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

শাহীন হোসেন

advertisement

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকার বহুতল একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম শাহীন হোসেন (৩৩)।

তিনি উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।শাহীনের পরিবারের ভাষ্য, রাজেন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে থাকতেন শাহীন। লাশ উদ্ধারের ঘটনার পর আমেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ।শাহীনের বড় ভাই আজাহার আহমেদের ভাষ্য, গতকাল দুপুরে শাহীনের এক বন্ধুর কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পেয়েছিলেন।

পরে ঘটনাস্থলে গিয়ে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর