advertisement
advertisement

ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে

advertisement

মানবজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। বিশ্বাস ও কর্মে, ইবাদত ও দায়িত্বে, অধিকার ও কর্তব্যে—প্রতিটি ক্ষেত্রে যথাযথ সীমা নির্ধারণ করা সহজ নয়। ধর্মীয় আবেগ মানুষকে বাড়াবাড়ির দিকে নিয়ে যায়, আবার সহজতার প্রবণতা তাকে দায়িত্ব পালনে শিথিল করে তোলে।অথচ ইসলামের জীবনদর্শন এসব একপেশে প্রবণতার ঊর্ধ্বে।

ইসলাম মানুষকে এমন এক জীবনপদ্ধতি উপহার দিয়েছে, যেখানে প্রতিটি বিষয়ে তার যথাযথ মর্যাদা ও পরিসর রয়েছে।এই ন্যায়নিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ জীবনদৃষ্টিই ইসলামের মধ্যপন্থা।মধ্যপন্থার নামে সত্য ও মিথ্যার মধ্যে সমন্বয়, হালাল-হারামের সীমারেখা অস্পষ্ট করা, অন্যায়ের সঙ্গে সমঝোতা কিংবা ধর্মীয় বিধানকে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তন করার সুযোগ নেই।মধ্যপন্থার ধারণা মধ্যপন্থা বলতে দুটি চরম অবস্থানের মাঝখানে দাঁড়ানোকে বোঝায় না।

বরং এর অর্থ হলো, সত্য ও ন্যায়ের মানদণ্ডে অবিচল থেকে প্রতিটি বিষয়ে যথাযথ অবস্থান গ্রহণ করা; সীমালঙ্ঘন ও অবহেলা—উভয় থেকে মুক্ত থাকা।এটি মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং আল্লাহর নির্দেশনা ও নবীজির আদর্শের আলোকে নির্ধারিত জীবননীতি।পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা মুসলিম জাতির পরিচয় তুলে ধরে বলেন, ‘আর এভাবেই আমি তোমাদের মধ্যপন্থী উম্মত করেছি।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৪৩)মধ্যপন্থার নামে সত্য ও মিথ্যার মধ্যে সমন্বয়, হালাল-হারামের সীমারেখা অস্পষ্ট করা, অন্যায়ের সঙ্গে সমঝোতা কিংবা ধর্মীয়...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর