advertisement
advertisement

প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
প্রশংসা পাচ্ছেন আরশ ও সুনেরাহ্

আরশ ও সুনেরাহ। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

advertisement

আরশ ও সুনেরাহ। ছবি: অভিনেত্রীর সৌজন্যে আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। গত দুই বছরে এই জুটিকে একসঙ্গে প্রায় অর্ধশতাধিক নাটকে দেখা গেছে। এবার পারিবারিক গল্পের নাটক দুটি মন-এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তাঁরা। গত ২৯ অক্টোবর ক্যাপিটাল নাটক ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে। নাটকের গল্পে দেখা যায়, একক পরিবারে বড় হওয়া এক ছেলে বাবার জীবনে নতুন সঙ্গী খুঁজে দেওয়ার চেষ্টা করে। সেই চেষ্টাকে ঘিরে এগিয়ে চলে কাহিনি।

দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে জমে থাকা অভিমান একসময় দূরত্ব তৈরি করে। বিচ্ছেদ ও একাকিত্বের পাশাপাশি গল্পে রয়েছে ভালোবাসা ও মানসিক টানাপোড়েন।নাটকের একটি দৃশ্যে আরশ ও সুনেরাহ্দুটি মন পরিচালনা করেছেন রাসেল আজম। তিনি জানান, খুব কাছ থেকে দেখা গল্পটি তিনি তুলে ধরেছেন। বাপ-ছেলের এই সম্পর্কের গল্পে তাঁর নিজেরও ইমোশন জড়িয়ে রয়েছে। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ছেলে আরশ খান।

তার চাচাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর