তেহরানে সাবেক মার্কিন দূতাবাসের সামনে আয়োজিত এক সমাবেশে একজন ইরানি নাগরিককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। ৪ নভেম্বর, ২০২৬
কম প্রত্যাশার মধ্যে একধরনের স্বাধীনতা থাকে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে যাওয়ার আগে রিপাবলিকানদের জন্য পূর্বাভাসগুলো এতটাই হতাশাজনক ছিল যে মতামত জরিপ পর্যবেক্ষণকারীরা একপ্রকার রসিকতা শুরু করেছিলেন—এই ফলাফলের অর্থ হবে হয় ট্রাম্প–যুগের অবসান, না হয় জরিপ ব্যবস্থার অবসান।এমন পূর্বাভাসের মধ্যে রিপাবলিকানদের যেকোনো জয়কেই এক অলৌকিক ঘটনা বলে মনে হতো।
প্রত্যাশা ছিল ডেমোক্র্যাটরা বিপুল ব্যবধানে জয়ী হবে; আর রিপাবলিকানরা ভেবেছিল যে মূল গণনা কিছুটা মিশ্র হলেও তারা অন্তত দাবি করার সুযোগ পাবে যে সবাই যতটা খারাপ ভেবেছিল তারা ততটা খারাপ করেনি।তবে আজকে আর সেই দাবিগুলোর মূল্য দেওয়ার কোনো সুযোগ নেই।
ভোটাররা ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতি অসন্তোষের স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তাঁর ক্ষমতা খর্ব করার পক্ষে একচ্ছত্র রায় দিয়েছেন।এখন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবেন, তাদের নিজস্ব এজেন্ডাগুলোকে প্রকাশ্যে আনতে পারবেন, কংগ্রেসের সাংবিধানিক অধিকার বজায় রাখতে পারবেন এবং রিপাবলিকানদের বিচারক নিয়োগের প্রক্রিয়া আটকে দিতে পারবেন।ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনের ফল মানবেনমধ্যবর্তী নির্বাচনেই কি শেষ হবে ট্রাম্প-যুগ আগামী দিন এবং সপ্তাহগুলোয় ট্রাম্প কখনো বলবেন যে রিপাবলিকানদের এই পরাজয় আসলে ভুয়া—এটি ডেমোক্র্যাট এবং অ...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।