advertisement
advertisement

ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’

সংবাদ সম্মেলনে কথা বলছেন ফিল সিমন্স

advertisement

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটে নতুন আশার গল্প লেখা হয়েছিল। প্রতিপক্ষের মাঠে গিয়ে তাদের হারিয়ে দেওয়া, সেটিও আবার টেস্টে, বাংলাদেশের ক্রিকেটে এমন আনন্দের উপলক্ষ খুব বেশি আসেনি। কিন্তু সেই জয়ের রেশ কাটতে না কাটতেই যেন উল্টো পথে হাঁটতে শুরু করেছে দল। ডারউইনের সেই বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সব সংস্করণ মিলিয়ে একটিতেও জয়ের দেখা পায়নি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার। এরপর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ড্র। ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে সংস্করণে দুই ম্যাচ খেলে দুটিতেই হার। সর্বশেষ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও হার। একটি স্মরণীয় জয়ের পর ব্যর্থতার তালিকাটা ক্রমেই দীর্ঘ হচ্ছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের আগে দলের এই বাস্তবতা স্বীকার করেছেন কোচ ফিল সিমন্সও।

তাঁর কথায়, সমস্যাটা সবচেয়ে বেশি ব্যাটিংয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর