এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। ২৩ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। সেদিন ট্রাইব্যুনাল আজ বুধবার (৪ নভেম্বর) তাঁকে হাজির হওয়ার আদেশ দেন।
তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তিনি হাজির হতে পারেননি।ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাইখ মাহদী আজ প্রথম আলোকে বলেন, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত। তাই তাঁর আইনজীবী এসে আজ সময় চেয়েছেন। ট্রাইব্যুনাল তাঁর সময় আবেদন মঞ্জুর করেছেন।১ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেছিলেন, আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অনেক কথা বলেছেন।
তার মধ্যে একটি লাইন তিনি বলেছেন যে এখানে ‘বস্তায় বস্তায় লেনদেন’ হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।