advertisement
advertisement

সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
সরকারে থাকুক বা বাইরে, সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং

‘যেখানে ইতিহাস পথ দেখায়: চীন-বাংলাদেশের রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আজ বুধবার ঢাকার একটি হোটেলে

advertisement

বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন। কোনো রাজনৈতিক দল সরকারে আছে, নাকি বাইরে আছে, সেটিকে বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে তিনি ঢাকায় এসেছেন।ঢাকায় চীন দূতাবাস আয়োজিত ‘যেখানে ইতিহাস পথ দেখায়: চীন-বাংলাদেশের রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন লিউ হাইসিং।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর