advertisement
advertisement

ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

প্রিপেইড মিটার

advertisement

বিদ্যুৎ খাতের প্রিপেইড মিটার গ্রাহকদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকার একাংশের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো)। এতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড রিচার্জ সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।ডেসকোর প্রি–পেইড মিটার গ্রাহকদের অবগতির জন্য আজ বুধবার ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেসকো।

তবে এটি সব মিটারের জন্য প্রযোজ্য নয়। ডেসকো বলছে, যেসব মিটারের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু, তাদের রিচার্জে সমস্যা হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার অনুরোধ করেছে ডেসকো। বিজ্ঞপ্তিতে যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।ডেসকোর বিদ্যুৎ বিতরণ এলাকার মধ্যে আছে উত্তরা (পূর্ব ও পশ্চিম), রূপনগর, পল্লবী, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মণিপুর, শাহ আলী, কল্যাণপুর, আগারগাঁও, কাফরুল, ইব্রাহীমপুর, গুলশান, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা, ইস্টার্ন হাউজিং, খিলক্ষেত, বাড্ডা, আফতাবনগর, টঙ্গী (পূর্ব ও পশ্চিম)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর