advertisement
advertisement

আঁখির শিক্ষক থেকে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
আঁখির শিক্ষক থেকে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জনের গল্প

আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের অদ্বিতীয়া বৃত্তিপ্রাপ্ত অরনীকা জামান আঁখি বর্তমানে জার্মানিতে উচ্চশিক্ষা নিচ্ছেন।

advertisement

ময়মনসিংহের সদর উপজেলার কিসমত গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে অরনীকা জামান আঁখি। বাবা আশরাফুজ্জামান ছিলেন কৃষক, আর মা দেলোয়ারা বেগম গ্রামীণ ব্যাংকের সদস্য। তাদের অল্প আয়ে সংসার চালানো ও পড়াশোনার খরচ চালানো কঠিন ছিল। পরিবারে অসচ্ছলতা সত্ত্বেও বাধা অতিক্রম করে অদম্য ইচ্ছা নিয়ে এগিয়েছেন অরনীকা। সব প্রতিকূলতা মাড়িয়ে পরিবারের প্রথম গ্র্যাজুয়েট সম্পন্নকারী নারী তিনি।

প্রবল ইচ্ছাশক্তির জোরে নিজের ভাগ্য নিজেই বদলে নিয়েছেন এই তরুণী।অসচ্ছলতার কারণে যখন আঁখির পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম, ঠিক তখনই তাঁর পাশে এসে দাঁড়ায় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্ট। ২০১৮ সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির অর্থ তাঁর পড়াশোনা ও দৈনন্দিন খরচের চাপ পুরোপুরি দূর করে দেয়। ফলে পরিবারকে আর কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা করতে হয়নি।

স্বস্তির নিঃশ্বাস ফেলে আঁখি পুরো মনোযোগ দেন পড়াশোনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর