advertisement
advertisement

হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া

আলিয়া ভাট মেটালিক হল্টার-নেক ব্লাউজটির সাথে একটি ট্র্যাডিশনাল টিন্ট বা সি-গ্রিন শেডের বর্ডারযুক্ত ধূসর-সবুজ রঙের ক্লাসিক শাড়ি পরেছেন।

advertisement

যেকোনো উৎসবে নিজের লুক দিয়ে ভক্তদের তাক লাগান বলিউড সুইটহার্ট আলিয়া ভাট। দুর্গাপূজার শাড়ির লুকের পর আবারও নজর কাড়লেন দেওয়ালির লুকে। এবারও উৎসবের লুকে চেনা ছকের বাইরে গিয়ে ফ্যাশনপ্রেমীদের মনোযোগ কেড়েছেন এই অভিনেত্রী। নতুন লুকের সবটুকু আলো কেড়ে নিয়েছে তার স্টেটমেন্ট ধাতব ব্যাকলেস হল্টারনেক ব্লাউজ। সঙ্গে বেছে নিয়েছেন হ্যান্ডলুম শাড়ি।

খোলা চুল, মিনিমাল মেকআপ আর ছোট্ট নীল টিপে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও নিজস্ব স্টাইলের ছাপ।আলিয়া ভাট মেটালিক হল্টার-নেক ব্লাউজটির সাথে একটি ট্র্যাডিশনাল টিন্ট বা সি-গ্রিন শেডের বর্ডারযুক্ত ধূসর-সবুজ রঙের ক্লাসিক শাড়ি পরেছেন। এই লুকের সবটুকু আলো কেড়ে নিয়েছে তার মেটালিক স্টেটমেন্ট ব্যাকলেস হল্টারনেক ব্লাউজ।ব্লাউজের কারুকাজের সঙ্গে মিলিয়ে গয়না বেছে নিয়েছেন আলিয়া।

হাত খালি রেখে, কানে পরেছেন ফিরোজা পাথরের দুল।মেকআপ মিনিমাল রেখেছেন এই লুকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর