উড়োজাহাজে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস
যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে বাহামা যাওয়ার পথে গত রোববার দক্ষিণ ফ্লোরিডায় একটি ছোট লিয়ারজেট উড়োজাহাজ মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এই উড়োজাহাজের কো–পাইলট (সহপাইলট) ছিলেন নাতালিয়া গাদেলহা ফিলগেইরাস।
সেই ভয়াবহ দুর্ঘটনার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিওতে ২০ বছর বয়সী এই কো-পাইলটকে আকুতি জানিয়ে ‘মে ডে’, ‘মে ডে’ (উড়োজাহাজে সাহায্য চেয়ে জরুরি বিপদ সংকেত) বলে চিৎকার করে সাহায্য চাইতে শোনা যায়।ভয়াবহ দুর্ঘটনার কিছু মুহূর্ত আগে লাইভএটিসি ডট নেট–এ রেকর্ড হওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও কলে ফিলগেইরাস জানান, বাইরের তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় উড়োজাহাজে বরফ জমছিল।
তিনি উড়োজাহাজে মাঝারি ধরনের ঝাঁকুনির কথাও জানান, যার ফলে এটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল।কয়েক মুহূর্ত পর ফিলগেইরাস চিৎকার করে বলে ওঠেন, ‘মে ডে’, ‘মে ডে’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।